ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া

জামালপুর : বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য নেতাকর্মী মোনাজাতে অংশ নেন। ছবি : বাংলারচিঠিডটকম

প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জামালপুর শহরের দেওয়ানপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি, বুধবার বিকালে দেওয়ানপাড়া পৌর ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালেক হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনে এমপি প্রার্থী আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আপসহীন একজন নেত্রী। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করতে গিয়ে তিনি চরম ত্যাগ স্বীকার করেছেন। তবুও অন্যায়ের সাথে কখনও আপস করেননি। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। এ ছাড়া জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রিজভী আল জামালী রনজু, শহর বিএনপির সাবেক যুগ্মআহবায়ক মো. আরজু আকন্দ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুয়েলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

আলোচনা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া

আপডেট সময় ১০:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬