ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বকশীগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ : বকশীগঞ্জ থানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে মুসলিমা আক্তার (১৩ ) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ১২ জানুয়ারি,  সোমবার রাত ৭টার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামের নিজ বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়। মুসলিমা আক্তার বিনোদরচর গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুসলিমা আক্তার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে সবার অজান্তে বিষপান করে। বিষপানের বিষয়টি জানাজানি হলে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বেলা ১১ টার দিকে মুসলিমা আক্তার মারা যায়। বিষপানে মৃত্যুর ঘটনাটি জানাজানি হলে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জন শুরু হয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ রাত ৭টার দিকে মুসলিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ প্রতিবেদককে বলেন, বিষপানে মৃত্যুর বিষয়ে নানা গুঞ্জন শুরু হওয়ায় মুসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য জামালপুরে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর বলা যাবে এই মৃত্যু কেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম

বকশীগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬