ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নকলায় কোরআনে হাফেজদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

নকলা : হাফেজদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর চেয়ারম্যান ড. এ এস এম আশরাফ মাহমুদ।ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর সহযোগিতায় ৬৪ জন কোরআনে হাফেজ ও হাফেজাদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি, ঙ্গলবার দুপুরে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের হাবীবে জান্নাত মহিলা মাদরাসা এবং এতিমখানা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাফেজদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং বক্তব্য রাখেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর চেয়ারম্যান ড. এ এস এম আশরাফ মাহমুদ।

ড. এ এস এম আশরাফ মাহমুদ বলেন, অসহায় মানুষের পাশে থেকে একটি সুন্দর সমাজ গড়তে কাজ করছি। এ পর্যন্ত আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হয়েছেন। হাফেজদের এই সম্মাননা তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

জানা গেছে, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর ২০০৯ সাল থেকে সংস্থাটি দেশ ও বিদেশে তাদের আর্তমানবতার সেবামূলক কার্যক্রম শুরু করে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংস্থাটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা, বিশুদ্ধ সুপেয় পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা ও মসজিদ নির্মাণ, অসহায় পরিবারের জন্য গৃহনির্মাণ, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিম ও হাফেজদের নিয়মিত আর্থিক সহযোগিতা।

এ সময় গ্লোবাল এইড ট্রাস্টের কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেন, লোকাল প্রতিনিধি আব্দুল আওয়াল, মাদরাসার প্রতিষ্ঠাতা মো. মনিরুজ্জামান, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্লোবাল এইড ট্রাস্টের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

নকলায় কোরআনে হাফেজদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

আপডেট সময় ১০:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬