ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দেওয়ানগঞ্জে বিএনপি দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : দোয়ায় অংশ নেন এমপি প্রার্থী বিএনপিনেতা এম. রশিদুজ্জামান মিল্লাত ও দলীয় নেতা-কর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর, সোমবার আছর নামাজের পর দেওয়ানগঞ্জ পৌর শহরের বিএনপি দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত।

এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, আজকের এই দোয়া মাহফিলে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে ভাষা হারিয়ে ফেলছি। কারণ আমরা শুধু একজন রাজনৈতিক নেত্রীকে নয়, হারিয়েছি একজন সংগ্রামী মাকে। এক আপোষহীন দেশনেত্রীকে, যিনি সারাজীবন গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বাধীনতার জন্য নিরলসভাবে লড়াই করেছেন। বেগম খালেদা জিয়া ছিলেন না শুধু বিএনপির চেয়ারপারসন। তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। জুলুম-নির্যাতন, কারাবরণ কিংবা অসুস্থতা কোন কিছুই তাকে মাথানত করতে পারেনি।

তিনি আরও বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি সবসময় বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষের অধিকার রক্ষায়। তিনি বিশ্বাস করতেন এ দেশের মানুষই শক্তি। মানুষই ভরসা। তাই জীবনের প্রতিটি মুহূর্ত তিনি জনগণের কল্যাণে উৎসর্গ করেছেন। ক্ষমতার মোহ নয়। বরং গণতন্ত্র পুনরুদ্ধারই ছিল তার একমাত্র লক্ষ্য। আজ আমরা গভীর বেদনা ও শ্রদ্ধার সঙ্গে সেই নেত্রীকে স্মরণ করছি। যিনি আমাদের সাহস দিয়েছেন। পথ দেখিয়েছেন এবং মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। আমাদের দায়িত্ব হল তার দেখানো পথে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখা।

এতে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, উপজেলা বিএনপির সহসভাপতি শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল হক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, সাইদ বিন আনোয়ার সজীব, যুবদলের মনজু হোসেন, যুগ্মআহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জয়নাল আবেদীনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী অংশ নেন।

পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সুস্থতা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ পৌর ওলামাদলের সভাপতি মাওলানা মাহমুদল হাসান সিনহা।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে স্হানীয় মাদরাসার শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দেওয়ানগঞ্জে বিএনপি দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬