ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যুবদলের দোয়া মাহফিল

জামালপুর :  বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য নেতাকর্মীরা মোনাজাতে অংশ নেন। ছবি : বাংলারচিঠিডটকম 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি, রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা যুবদল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি দলীয় এমপি প্রার্থী আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ আমরা তার রুহের মাগফেরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

জামালপুর জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক হাসান সরোয়ার মনজু।

দোয়া মাহফিলে কুরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে জেলা যুবদলের দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যুবদলের দোয়া মাহফিল

আপডেট সময় ১০:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬