ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বিএনপি-ইসলামী আন্দোলনসহ ৬ জনের মনোনয়ন বৈধ

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, জামায়াতে ইসলামীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

৩ জানুয়ারি, শনিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক  মোহাম্মদ ইউসুপ আলী এ সিদ্ধান্ত জানান ।

যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় পার্টির মীর সামছুল আলম লিপটন, গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম, ইসলামী আন্দোলনের মোহাম্মদ দৌলতুজ্জামান আনসারী, গণঅধিকার পরিষদের রুবেল মিয়া ও লিটন মিয়া।

অপরদিকে, মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মজিবুর রহমান আজাদীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর শতকরা এক ভাগ ভোটারের সমর্থনসূচক তালিকায় তথ্যের গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু ও  এস. এম শাহীনুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়।

এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী এ প্রতিবেদককে বলেন, মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় ও স্বতন্ত্র প্রার্থীর শতকরা এক ভাগ ভোটারের সমর্থনসূচক তালিকায় তথ্যের গরমিল থাকায় পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তথ্য সঠিক থাকায় বিএনপি-ইসলামী আন্দোলনসহ ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামালপুর-৩ আসনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বিএনপি-ইসলামী আন্দোলনসহ ৬ জনের মনোনয়ন বৈধ

আপডেট সময় ১০:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬