ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) : জামায়াতের প্রার্থীসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদীসহ পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অপরদিকে, বিএনপি-ইসলামী আন্দোলন-জাতীয় পার্টিসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

৩ জানুয়ারি, শনিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এ সিদ্ধান্ত জানান ।

মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মজিবুর রহমান আজাদীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর শতকরা ১ ভাগ ভোটারের সমর্থনসূচক তালিকায় তথ্যের গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু ও এস. এম শাহীনুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়।

যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীরা হলেন- মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মীর সামছুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণসংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনসারী (ইসলামী আন্দোলন), রুবেল মিয়া ও লিটন মিয়া (গণঅধিকার পরিষদ)।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী বলেন, মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় ও স্বতন্ত্র প্রার্থীর শতকরা ১ ভাগ ভোটারের সমর্থনসূচক তালিকায় তথ্যের গরমিল থাকায় পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তথ্য সঠিক থাকায় বিএনপি-ইসলামী আন্দোলনসহ ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদী বলেন, আমরা আগামী ৫ জানুয়ারি আপলি করব। আশা করি, আমরা আপিলের মাধ্যমে ন্যায়বিচার পাব।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামালপুর-৩ আসনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) : জামায়াতের প্রার্থীসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় ১০:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬