ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে অজ্ঞাত নবজাতকের ভাসমান মরদেহ 

মাদারগঞ্জ : মাদারগঞ্জ মডেল থানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬ ডিসেম্বর, শুক্রবার বিকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকার বাড়ি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ২৬ ডিসেম্বর দুপুরে নিশ্চিন্তপুর সরকার বাড়ির পশ্চিমে একটি পুকুরে নবজাতকের মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সদ্য জন্ম নেয়া শিশুটির মরদেহ এক থেকে দু’দিন আগে পুকুরে ফেলা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

মাদারগঞ্জে অজ্ঞাত নবজাতকের ভাসমান মরদেহ 

আপডেট সময় ০৬:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫