ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রকৌশলী হেলাল গ্রেপ্তার

জামালপুর : গ্রেপ্তার হেলালুর রহমান হেলাল। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রকৌশলী হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ২৩ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকা থেকে আটকের পর বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। প্রকৌশলী হেলালুর রহমান হেলাল। গণঅভ্যূত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার ওই বছরের ১৯ আগস্ট তাকে অপসারণ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে প্রকৌশলী হেলালুর রহমান হেলাল নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা করেন।

২৩ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্রও ক্রয় করেন। তার প্রার্থী হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়। প্রকৌশলী হেলালুর রহমান হেলাল জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকায় একটি ভাড়াবাসায় থাকতেন। গোপন তথ্যের ভিত্তিতে ২৩ ডিসেম্বর দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

রাতে ডিবি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম এ প্রতিবেদককে বলেন,  চলমান ডেভিল হান্ট-২ অভিযান পরিচালনা করে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকা থেকে প্রকৌশলী হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্ফোরক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রকৌশলী হেলালুর রহমান হেলাল মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কিনা জানাতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট মাদারগঞ্জ থানায় খোঁজ নিলে জানতে পারবেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, আওয়ামী লীগ নেতাদের সাথে প্রকৌশলী হেলালুর রহমান হেলালের ছবি রয়েছে। তবে তিনি উপদেষ্টা কিনা জানা নেই।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

প্রকৌশলী হেলাল গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫