ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন সরিষাবাড়ীর ইউএনও

সরিষাবাড়ী : শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও মো. তাসনিমুজ্জামান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গভীর রাতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. তাসনিমুজ্জামান।

২২ ডিসেম্বর সোমবার দিবাগত গভীর রাতে পৌরসভার ঝালুপাড়া, আরামনগর বাজার, শিমলাবাজার, রেলওয়ে স্টেশন, পপুলার মোড় ও বাউসি বাজার এলাকায় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে কাঁপছে সারাদেশ। আর এই শীতে চরম ভোগান্তিতে পড়েছে যমুনা ও ঝিনাইনদবেষ্টিত জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অসহায় শীতার্ত মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষেরা। ছিন্নমূল শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল মানুষের কাছে গভীর রাতে কম্বল নিয়ে হাজির হচ্ছেন ইউএনও মো. তাসনিমুজ্জামান।

কনকনে শীতের মধ্যে ইউএনও যখন ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন এসময় তারা আবেগে আপ্লূত হয়ে পড়েন। অনেকেই কম্বল পেয়ে আবেগে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ইউএনও মো. তাসনিমুজ্জামান বলেন, কয়েকদিন ধরে সর্বত্রই শীত পড়ছে। শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল অসহায় মানুষ। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাতে ঘুরে ঘুরে তাদেরকে কম্বল দেওয়া হচ্ছে। যদিও চাহিদার চেয়ে কম্বল বরাদ্দ অনেক কম। তবে পর্যায়ক্রমে সকল অসহায় মানুষদের কম্বল দেওয়া হবে।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ মো. ইমরান, উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন সরিষাবাড়ীর ইউএনও

আপডেট সময় ০৯:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫