ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

শিবির থেকে যারা ছাত্রলীগকে ধারণ করে, তারা আদর্শের কথা বলতে পারে না : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : ছাত্রদলের কর্মসভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, ইসলামী ছাত্র শিবির এখন ন্যায়ের কথা বলে। আদর্শের কথা বলে। যে ছাত্র শিবির স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্র শিবিরের আদর্শ থেকে সরে গিয়েছিল। তারা ছাত্রলীগের আদর্শকে ধারণ করে স্বৈরাচার ও সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা কখনও আদর্শের কথা বলতে পারে না।

২২ ডিসেম্বর, সোমবার দুপুরে জামালপুর শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে জেলা ছাত্রদল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওয়ারেছ আলী মামুন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে নির্বাচনের স্বপ্ন আমরা দেখছি সেই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত, উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় আমরা যাত্রী হতে চাই। সেই যাত্রায় এদেশের ছাত্র, তরুণ ও যুবসমাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, যারা পাকবাহিনীর দালালি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে। মা-বোনদের ধরে নিয়ে পাকবাহিনী দ্বারা ধর্ষণ করিয়েছে। তারা কখনো বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি হতে পারে না। ২০২৪ এর গণআন্দোলনকে কখনই অবজ্ঞা করি না। গণঅভ্যূত্থানে যাদের ত্যাগ রয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু ১৯৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগের যে স্মৃতি সেটি যদি মুছে ফেলা হয়। এটি জাতির জন্য চরম অবজ্ঞার। আমাদের ৭১ ও ২৪ এর চেতনাকে লালন করতে হবে। কিন্তু একটি শক্তি ২৪ এর চেতনাকে লালন করতে গিয়ে ৭১ এর চেতনাকে ঢেকে ফেলার চেষ্টা করছে। এ ব্যাপারে ছাত্র সমাজকে সচেতনভাবে পথ চলতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশে পদার্পণ করবেন। এ দেশের মানুষ তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত শুরু করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

জামালপুর সদর উপজেলা পূর্ব-দক্ষিণ শাখা ছাত্রদল, জামালপুর শহর শাখা ছাত্রদল ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের সমন্বয়ে জেলা ছাত্রদল এই কর্মীসভার আয়োজন করে। জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহম্মেদ খান লোটন, সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শফিউর রহমান শফি, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহম্মেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, যুগ্মসাধারণ সম্পাদক তুষার মাহমুদ উজ্জ্বল প্রমুখ।

কর্মীসভা শেষে কলেজ মিলনায়তন থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ উপলক্ষ্যে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত

শিবির থেকে যারা ছাত্রলীগকে ধারণ করে, তারা আদর্শের কথা বলতে পারে না : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫