ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

মহান বিজয় দিবসে ইসলামপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

ইসলামপুর : উপজেলা বিএনপির বিজয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৭ ডিসেম্বর, বুধবার দুপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা বের হয়। বিজয় শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে বটতলা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব।

বিএনপিনেতা নূরুল ইসলাম নবাব বলেন, একটি কুচক্রীমহল বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে প্রতিহত করতে উঠে-পড়ে লেগেছে। আপনারা সচেতন ও সতর্ক থাকবেন। যাতে কোন অপশক্তি ১৮ কোটি মানুষের নাগরিক অধিকার ভোট নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর পক্ষে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়াও আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এ কে এম শহিদুর রহমান শহীদ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী প্রমুখ বক্তব্য রাখেন। এতে উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক বাবলু সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

মহান বিজয় দিবসে ইসলামপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫