ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

জামালপুরে বাল্যবিয়ে ও শিশুশ্রম নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর : বাল্যবিয়ে ও শিশুশ্রম নিরসনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার। ছবি : বাংলারচিঠিডটকম

শিশুর সর্বোত্তম সুরক্ষায় জামালপুর সদর উপজেলা থেকে বাল্যবিয়ে ও শিশুশ্রম নিরসনে ১৭ ডিসেম্বর, বুধবার বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর উপজেলা প্রশাসনের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এই সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনা (ভূমি) তানভীর হায়দার। তিনি বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কমিউনিটির সমন্বিত উদ্যোগে বাল্যবিয়ে ও শিশুশ্রম নিরসন করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে সামাজিক ব্যাধি দুটি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের ভূয়সী প্রশংসা করে বলেন, জামালপুরে সত্যিকার অর্থেই সমাজকর্মীরা খুবই আন্তরিক ও সচেষ্ট।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, রোটারিয়ান আব্দুল আহাদ স্বাধীন, জেলা ব্র্যাক সমন্বয়ক ওমর ফারুক প্রমুখ।

সভার উদ্দেশ্য বর্ণনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন। এতে ফাইভ জিরো প্লাস উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা।

মুক্ত আলোচনায় অংশ নেন স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বিভাগ, বেসরকারি ক্লিনিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, মসজিদের ইমামসহ সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিবৃন্দ।

সভায় উপস্থিত স্ব স্ব বিভাগ বাল্যবিয়ে ও শিশুশ্রম নিরসনে পরিকল্পনা ও সহযোগিতার আশ্বাস লিখিতভাবে জমা দেন। সভায় ৭০ জন প্রতিনিধি অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

জামালপুরে বাল্যবিয়ে ও শিশুশ্রম নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫