ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

বাংলাদেশের অনেক বিজয় মঞ্চে স্বাধীনতাবিরোধী দালালেরা বসে আছেন : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

জামালপুর : জামালপুর জেলা বিএনপি বের করে বিজয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশের অনেক বিজয় মঞ্চে স্বাধীনতাবিরোধী দালালচক্র বসে আছেন। তারা পাক বাহিনীর দালাল ছিলেন।

১৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

তিনি আরও বলেন, এখন প্রশাসনের অনেক জায়গায় স্বাধীনতাবিরোধীদের দোসরেরা অবস্থান করছেন। প্রশাসনে পতিত আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের দোসরারও অবস্থান করছে।একইভাবে জামালপুরের প্রশাসনেও কিছু কিছু জায়গায় স্বাধীনতাবিরোধী, জামায়াত ইসলামের দোসর ও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসরেরা বসে আছেন।

জামালপুর : বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, এখনও সময় রয়েছে নিজেদেরকে শোধরানোর ব্যবস্থা গ্রহণ করুন। আপনাদের কোন কর্মকাণ্ড যদি গণতন্ত্র, নির্বাচন, জনগণ, ১৯৭১ ও ২০২৪ সালের চেতনার বিরুদ্ধে যায় তাহলে আপনাদেরকেও পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের পরিণতি ভোগ করতে হবে।

তিনি বলেন, লাখ লাখ শহীদের আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় অর্জন করেছি। কিন্তু এখনও স্বাধীনতাবিরোধীরা সক্রিয়। তারা দেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চায়। দেশের সকল মানুুষ, বিশেষ করে তরুণ ছাত্রদের দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে সজাগ থাকতে হবে।

জামালপুরে বিজয় দিবস উপলক্ষ্যে জেলা বিএনপি আলোচনা সভা, দোয়া ও বিজয় শোভাযাত্রার আয়োজন করে। শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির জেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে একাত্তরের মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে দলীয় কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের অনেক বিজয় মঞ্চে স্বাধীনতাবিরোধী দালালেরা বসে আছেন : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৯:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫