ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

পরাজিত শক্তিকে দেশের মাটিতে আসতে দেওয়া হবে না : আইনজীবী আব্দুল আওয়াল

সরিষাবাড়ী : বিজয় দিবসের শোভাযাত্রায় নেতৃত্ব দেন  সরিষাবাড়ী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আইনজীবী আব্দুল আওয়াল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আইনজীবী আব্দুল আওয়াল বলেছেন, আজকে বাংলাদেশের পরাজিত শক্তি দেশের চলমান সরকার ও দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই পরাজিত শক্তিকে বাংলাদেশের মাটিতে আর আসতে দেওয়া হবে না।

মহান বিজয় দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা যুব বিভাগের আয়োজনে বিজয় দিবসের শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা সেক্রেটারি ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে জামায়াতের এমপি প্রার্থী আইনজীবী আব্দুল আওয়াল।

তিনি আরও বলেন, বিগত পরাজিত শক্তি তাদের নিজেদের অধিকারের জন্য দেশ পরিচালনা করেছে। দেশে দুর্নীতি ও লুটপাট করে তারা অর্থের পাহাড় গড়েছে।যারা মানুষ হত্যার নির্দেশ দিয়ে মানুষ হত্যা করতে পারে। তারা জনগণের সেবা করার অধিকার কখনোই রাখেনা। বাংলাদেশের মাটিতে তাদের স্থান নেই।

আব্দুল আওয়াল আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায়। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ মানুষ পেয়েছে তা সর্বশক্তি দিয়ে রক্ষা করার অঙ্গীকর ব্যক্ত করেন।

তিনি বলেন,  বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা জেগে উঠেছে তারা এখন সচেতন হয়েছে। ইসলাম প্রিয় জনগণের আদর্শের ভিত্তিতে আগামী দিনে কল্যাণকর একটি রাষ্ট কায়েম করতে চান তারা। দেশ রক্ষার যেকোনো আন্দোলনে সর্বশক্তি দিতে তারা প্রস্তুত। এছাড়াও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের চেতনা বাস্তব জীবনে ধারণ করতে হবে সবাইকে।

এরপর সকালে পৌর এলাকার আরামনগর বাজার মন্ডল চৌরাস্তা মোড়ে অবস্থিত জামায়াতে ইসলামীর সরিষাবাড়ী উপজেলা কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শিমলা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ী কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জামায়াতে ইসলামী জেলা জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, অধ্যক্ষ মো. সুলতান মাহমুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি আইনজীবী মো. আছিমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর প্রকৌশলী মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, উপজেলা শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, পৌর জামায়াতের আমীর গোলাম রব্বানী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আহমদ আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আক্তারুজ্জামান সোহাগ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

পরাজিত শক্তিকে দেশের মাটিতে আসতে দেওয়া হবে না : আইনজীবী আব্দুল আওয়াল

আপডেট সময় ১০:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫