ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

​বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর, রবিবার রাতে ছনকান্দা ফেরীঘাট কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতি (রেজি: নং ঢাকা-৩২৬৩) এবং জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ঢাকা-৩৬৪০)’র যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন।

জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন মল্লিক ভোলা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। মিথ্যা মামলায় তিনি জেল, জুমুল, নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে আপস করেননি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর যখন নতুন করে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে সেই সময় তিনি গুরুতর অসুস্থ। দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে নেতা-কর্মীদের মাঝে আবার ফিরে আসেন। দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। দলমত নির্বিশেষে খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।

জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতি’র সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জামালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫