ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস : জামালপুরে উদীচীর আলোর মিছিল

জামালপুর : শহীদ বুদ্ধিজীবী দিবসে উদীচীর আলোর মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর, রবিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদ আলোর মিছিল কর্মসূচি পালন করেছে।

জামালপুর শহরের বকুলতলা মোড় থেকে আলোর মিছিল বের হয়। মোমবাতি জ্বালিয়ে গানে গানে আলোর মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী এলাকায় ‘৭১ এর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল। জামালপুর লালন একাডেমির সাবেক সভাপতি আইনজীবী মো. ইউসুফ আলী, কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, উদীচী জামালপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভর প্রমুখ বক্তব্য রাখেন।

জামালপুর : শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উদীচীর উদ্যোগে মোমবাতি জ্বালানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ যখন বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশীয় দোসরদের সহায়তায় ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে তারা এই জাতিকে মেধাশূন্য করে দেয়। বুদ্ধিজীবীদের হত্যা করার একমাত্র কারণ ছিল এ দেশের হৃদয়কে দুর্বল করে দেওয়া। স্বাধীনতার ৫৪ বছর পরও বুদ্ধিজীবীদের শূন্যতা আমরা উপলব্ধি করি।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শহীদ বুদ্ধিজীবী দিবস : জামালপুরে উদীচীর আলোর মিছিল

আপডেট সময় ১১:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫