ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে

বকশীগঞ্জ : ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে যোগ দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সভাপতি ও বকশীগঞ্জ উপজেলা পরিষদের চার বারের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করেছেন। ১৩ ডিসেম্বর, শনিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করলে বিষয়টি সবার নজরে আসে।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মনু গাজীসহ শতাধিক সাবেক বিএনপির নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মওলানা আব্দুল মজিদ। তিনি বলেন, আব্দুর রউফ তালুকদার চরমোনাই পীরের কাছে গিয়েছেন এবং ফরম পূরণ করেছেন।

জানা গেছে, বিএনপির সাবেক এই নেতা ও তার সমর্থকেরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমকে জামালপুর-১ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু বিএনপি কেন্দ্র থেকে সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাতকে মনোনয়ন দিলে আব্দুর রউফ তালুকদার নিজেকে গত ১৯ নভেম্বর বিকালে জামালপুর-১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা করেন।

এ ঘোষণার পর তার সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচরণা শুরু করেন। এর মধ্যেই হঠাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। যোগদানের বিষয়টি জানাজানি হলে নতুন মাত্রা যোগ হয়েছে বকশীগঞ্জের রাজনীতিতে।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে

আপডেট সময় ১০:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫