ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন ইউএনও মুরাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত ইউএনও মুরাদ হোসেন বলেন, সাংবাদিকেরা মানুষের চোখ ও কান। সাধারণ মানুষ যা দেখে না। সাংবাদিকেরা দেখে তথ্য সংগ্রহের মাধ্যমে তা তুলে ধরেন। তাই নীতি-নৈতিকতা রক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ইউনিয়নগুলোতে ভোট কেন্দ্র পরিদর্শন করতেছি। আপনাদের জানা মতে কোন কেন্দ্রের বা রাস্তার সমস্যা জানা থাকলে জানাবেন। আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন। আমরাও আপনাদের পাশে থাকব। উপজেলায় অনিয়ম দুনীতি প্রতিরোধে আপনাদের সহযোগিতা কামনা করি। সেই সাথে এ উপজেলায় মাদক ব্যবসা ও মাদক সেবনকারীদের কোন ছাড় দেওয়া হবে না। এ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫