ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল 

মাদারগঞ্জ : দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপিনেতা মো. মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, বিগত ১৭ বছর খালেদা জিয়া অনেক অমানবিক অত্যাচার-নির্যাতন ও জুলুম সহ্য করেছেন। তাকে মিথ্যা-বানোয়াট মামলায় কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখের ঠেলে দেওয়া হয়েছে।

৬ ডিসেম্বর, শনিবার দুপুর আড়াইটার দিকে  জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল ও মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

মাদারগঞ্জ : খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন বিএনপিনেতা মো. মোস্তাফিজুর রহমান বাবুল ও অংশগ্রহণকারী দলীয় নেতা-কর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, কারাগার থেকেই তার রোগের সূচনা। যদি অন্যায়ভাবে কারাগারে পাঠানো না হত। চিকিৎসা থেকে বঞ্চিত না করা হত। যদি সময় মত চিকিৎসা দেওয়া হত। তাহলে আজকে বেগম খালেদা জিয়ার এমন করুণ দশা আমাদের দেখতে হত না।

মোস্তাফিজুর রহমান বাবুল, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপির নয়। পুরো দেশের মানুষের প্রত্যাশা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন। এমন প্রত্যাশা ব্যক্ত করছি। একই সাথে সবার প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি মনজুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান বাবুলের সহধর্মিণী তুহিনা আক্তার শিউলি, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মনজুরুল ইসলাম মুসা, পৌর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক রকিবুল ইসলাম লিটন, যুগ্মসাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন্নাহার বেগম, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম বকুল প্রমুখ।

দোয়া মাহফিল ও মহিলা সমাবেশে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ মহিলা দলের হাজারো নেতা-কর্মী  অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি হাফেজ আব্দুল মোতালেব সেলিম।

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে : মোস্তাফিজুর রহমান বাবুল 

আপডেট সময় ০৭:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫