ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া

জামালপুর : মোনাজাতে অংশ নেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন, দলীয় নেতাকর্মী ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে বিভিন্ন মসজিদে মসজিদে ও মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর, শুক্রবার দুপুরে জুমা নামাজ শেষে শহরের বোষপাড়া এলাকায় জামালাবাদ জামে মসজিদ ও আবুল হোসেন মিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসায় জেলা যুবদল দোয়া মাহফিলের আয়োজন করে।

জেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, যুবদল নেতা হাসান সরোয়ার মনজু প্রমুখ।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। তিনি জেল, জুমুল, নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে আপস করেননি। স্বৈরাচার পতনের পর যখন নতুন করে দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে সে সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।

পরে বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আবুল হোসেন মিয়া নূরানী হাফেজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মুফতি আলমগীর হোসেন।

এছাড়াও শহরের মডেল মসজিদ, বড় মসজিদ, পুরাতন পৌরসভা গেইট জামে মসজিদ, মোজাদ্দেদিয়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মসজিদে ও মাদরাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত কারা হয়। মোনাজাতে দলীয় নেতা-কর্মী ছাড়াও মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মুসুল্লিরা অংশ নেন।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদ-মাদরাসায় বিশেষ দোয়া

আপডেট সময় ১০:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫