ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

সরিষাবাড়ী : বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন তৃণমূলের নারীরা। ছবি : বাংলারচিঠিডটকম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তৃণমূলের নারীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর, বুধবার বিকালে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের নির্দেশনায় মুলবাড়ী এলাকার বিএনপিনেতা আনোয়ার হোসেনের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত ও দরুদপাঠ করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে আগত নারীদের মধ্যে তোবারক বিতরণ করা হয়। এতে বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক নারী মোনাজাতে শরিক হন।

এ সময় বিএনপিনেতা আনোয়ার হোসেন বলেন, ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু বিএনপি দলের নেত্রী নন; তিনি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। দেশের জন্য তিনি সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল হাজত খেটেছেন। তিনি আমাদের আশার আলো। দেশের এই ক্রান্তিলগ্নে তার উপস্থিতি বড়ই প্রয়োজন।

তিনি আরও বলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের নির্দেশনায় তৃণমূল নারীদের নিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে নারীদের দোয়া মাহফিল

আপডেট সময় ১১:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫