ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

জামালপুরে বিএনপি’র কর্মীসমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহর বিএনপি’র ৫ নম্বর ওয়ার্ড শাখা বিএনপি’র উদ্যােগে ২ ডিসেম্বর, মঙ্গলবার রাতে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইকবাল হুদা’র সভাপতিত্বে কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র। স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু যারা জীবন দিয়ে এবং জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করেছে তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে স্বাধীনতাকে বিপন্ন করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। যে কারণে বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল।

তিনি আরও বলেন, গণতন্ত্রের মুক্তির পথে আমরা এগুচ্ছি। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে জামালপুর-৫ সদর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি বিশ্বাস করি এই আসনে সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণের আশা আকাঙ্খা পূরণ হয়েছে। জামালপুরবাসী আশায় বুক পেতে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে।

কর্মীসমাবেশে উদ্বোধকের বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।

৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক আকন্দ রিমনের সঞ্চালনায় কর্মীসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাবেক সদস্য ইব্রাহিম খলিল বাবুল, শহর বিএনপির সহ-সভাপতি মো. মাইন উদ্দিন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, নজরুল ইসলাম মুক্তা, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রমজান আলী রনজু প্রমুখ।

কর্মীসমাবেশে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

জামালপুরে বিএনপি’র কর্মীসমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫