ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র নজরুল ইসলাম

বকশীগঞ্জ : প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় ভাইয়ের জানাযায় গিয়ে কান্নায় ভেঙে পড়েন বকশীগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভাইয়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

২৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে বড় ভাই পৌর বিএনপির সহ-সভাপতি ছানু সওদাগরের জানাজায় অংশ নেন এবং বড় ভাই ছানু সওদাগরের রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান তিনি।

এর আগে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিকাল ৩টায় জামালপুর জেলা কারাগার থেকে ৩ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জে আনা হয়।

সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর পৌর শহরের নিজ বাড়ি পৌঁছুলে উপস্থিত কয়েক শত মানুষ তাকে এক নজর দেখতে ভিড় জমান। এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় উপস্থিত মানুষের মধ্যে।

বিএনপি নেতা ছানু সওদাগরের জানাজার আগে অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, নজরুল ইসলাম সওদাগরের বড় ভাই উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

জানাজায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জামায়াত, এনসিপি ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। এছাড়াও সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে দোয়া প্রার্থনা করেন বিএনপির সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বিএনপি নেতা ছানু সওদাগরকে দাফন করা হয়।

গত বছরের জুলাই আন্দোলনে নিহত রিপন হত্যা মামলায় গত ১২ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগরকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে জামালপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন ২৩ মে শনিবার

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র নজরুল ইসলাম

আপডেট সময় ১১:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫