ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুর-৩ আসনে লানজুকে এমপি মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির সমাবেশ

মাদারগঞ্জ : বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন বিএনপিনেতা ফায়েজুল ইসলাম লানজু। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বিএনপির ঘোষিত প্রার্থীকে পরিবর্তন করে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতা-কর্মীরা।

২৫ নভেম্বর, মঙ্গলবার বিকালে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে  ‘মাদারগঞ্জ-মেলান্দহের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহীন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফায়েজুল ইসলাম লানজু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলকে সংগঠিত রাখতে মাঠে কাজ করছি। ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা ও মামলার শিকার হয়েছি। জামালপুর-৩ আসনে নিরপেক্ষ জরিপে জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের প্রত্যাশা পূরণ হবে। তৃণমূলের চাওয়া-পাওয়ার সঠিক মূল্যায়ন করা হলে এ আসনে বিএনপি বিজয়ী হবে।

তিনি অভিযোগ করেন, বিএনপি যে ব্যক্তিকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। তার জনপ্রিয়তা গত ১৭ বছরে তলানিতে নেমে এসেছে। ওই প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে এই আসন আবারও হাতছাড়া হওয়ার আশঙ্কা আছে। বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীকে পরিবর্তন করে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ আসন উপহার দিতে পারবো।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক হাবুলল গাজী বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার, গুনারীতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল গণী, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক হেলাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে অংশ নিতে দুপুর ২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো থাকেন দলটির নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠে শহীদ মিনার চত্বর। সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশ শেষে বিএনপির চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জামালপুর-৩ আসনে লানজুকে এমপি মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির সমাবেশ

আপডেট সময় ১০:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫