ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা

বকশীগঞ্জে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

বকশীগঞ্জ : ছিনতাই হওয়া অটোরিকশা চালকের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চালককে বিস্কুটের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২৪ নভেম্বর, সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

ওই অটোরিকশাচালকের নাম জহুরুল ইসলাম (২৮)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের তারা মিয়ার ছেলে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার সাখাওয়াত মোড় থেকে দু’জন ব্যক্তি যাত্রী সেজে অটোরিকশায় করে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে যান। ওই দুই ব্যক্তি কিছুক্ষণ পর অটোরিকশাচালক জহুরুল ইসলামকে বিস্কুট খাওয়ান।

পরে উপজেলা পরিষদ চত্বরে জহুরুল ইসলাম অজ্ঞান হলে তারা অটোরিকশাটি নিয়ে চলে যান। অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা পরিষদে সেবা নিতে আসা ব্যক্তিরা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাজ উদ্দিন এ প্রতিবেদককে বলেন,  বিস্কুটের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর পর অজ্ঞান হলে অটোরিকশাটি নিয়ে যায় প্রতারকচক্র।
অটোরিকশাটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হবে।

জনপ্রিয় সংবাদ

অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

বকশীগঞ্জে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় ১০:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫