ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

২২ নভেম্বর আবারও ভূমিকম্প

২২ নভেম্বর, শনিবার সকালে হালকা কম্পন অনুভূত হওয়ার পর সন্ধ্যায় আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রেকর্ড হওয়া এ ভূমিকম্পের মাত্রা সংশোধিত বুলেটিনে রিখটার স্কেলে ৪.৩ ধরা হয়েছে।

বিএমডির হালনাগাদ তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদী জেলায়, যা আগারগাঁওয়ে বিএমডি ভূকম্পন কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে ২৩ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে কোথাও কোন প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাথমিক বুলেটিনে বিএমডি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭ এবং কেন্দ্র ছিল বাড্ডা এলাকা, যা ভূকম্পন কেন্দ্র থেকে পূর্ব দিকে ৬ কিলোমিটার দূরে।

এর আগে একই দিন সকালে নরসিংদীর পলাশ উপজেলায় রিখটার স্কেলে ৩.৩ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।গতকালও নরসিংদীতেই ছিল ভূমিকম্পের কেন্দ্র।

২১ নভেম্বর, শুক্রবার নরসিংদীকে কেন্দ্র করেই ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যা সারা দেশেই প্রভাব ফেলে।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

২২ নভেম্বর আবারও ভূমিকম্প

আপডেট সময় ১১:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫