ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

জামালপুর : তারেক রহমানের জন্মবার্ষিকীর দোয়া মাহফিলে জামালপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২০ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা বিএনপি।

বিশেষ মোনাজাতের আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে বাংলাদেশের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। গণঅভ্যূত্থানের মধ্য গণতান্ত্রিক ধারায় ফিরতে বাংলাদেশের মানুষ এখন জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। অচিরেই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন।

এছাড়াও জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের জন্মবার্ষিকীর এই দিনে জামালপুর শহরের চালাপাড়ায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে দুই শতাধিক বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

আপডেট সময় ১০:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫