ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

যমুনা সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ী : যমুনা সারকারখানায় শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষবাড়ীর তারাকান্দি যমুনা সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ, এক কর্পোরেশন এক স্কেলসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কর্মরত শ্রমিকেরা। ১৬ নভেম্বর, রবিবার বিকালে যমুনা সারকারখানার প্রধান ফটকে এ মানববন্ধনের আয়োজন করে জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কারখানার কয়েকটি সড়ক পদক্ষিণ করে কারখানার প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় কারখানার ব্যাবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা শ্রমিকদের সাথে একাত্বতা প্রকাশ করেন।

কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কারখানার ব্যাবস্থাপনা পরিচালক মো. আফাজ উদ্দিন, মহা-ব্যবস্থাপক প্রশাসন মো. দেলোয়ার হোসেন, সিবিএ এর সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার ও সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।

সমাবেশে সিবিএ এর সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার বলেন, দীর্ঘ ২২ মাস ধরে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ। এতে ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। যমুনা সার কারখানায় দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ দিতে হবে। এ ছাড়াও পে-কমিশন ভুক্ত শ্রমিকদের ন্যায় জাতীয় মজুরি কমিশন ভুক্তদের ১৫ ভাগ বিশেষ প্রণোদনা দ্রুত কার্যকর, শ্রমিক কর্মচারীদের পদোন্নতি দ্রুত বাস্তবায়ন ও এক কর্পোরেশন এক স্কেল বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

যমুনা সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫