ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরে তালিকা জটিলতায় থমকে গেছে চরপুটিমারী উন্নয়ন প্রকল্প

ইসলামপুর : চরপুটিমারী ইউনিয়ন পরিষদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন পরিষদ সরকারি বরাদ্দ পাওয়ার পরও তালিকা জটিলতায় থমকে আছে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প। পরিষদ ও বিএনপি দলীয় স্থানীয় নেতাদের রেষারেষিতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউনিয়নবাসী।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়নের জন্য চরপুটিমারী ইউনিয়নে কাবিটা প্রকল্পে ১২ লাখ ১৪ হাজার ৮০ টাকা, টিআর প্রকল্পে আট লাখ ৯৭ হাজার ১৫৯ টাকা, ৭ দশমিক ২৪০ মেট্রিক টন চাল ও ৭ দশমিক ২৪০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ ও রাজনৈতিক দলীয় রেষারেষিতে নির্ধারিত সময়ে প্রকল্পের তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা না দেওয়ায় ওই ইউনিয়নের উন্নয়ন কাজের প্রক্রিয়া অনিশ্চিৎ হয়ে পড়েছে।

উপজেলার চরপুটিমারী ইউনিয়ন বিএনপি (উত্তর) শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া বলেন, তালিকা জমা দেওয়ার সময়সীমার বিষয়টি জানা ছিল না। আগামী ১৬ নভেম্বর, রবিবারের মধ্যে তালিকা জমা দেব।
অপরদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ বলেন, ইউনিয়নে বরাদ্দকৃত ১১টি প্রকল্পের মধ্যে স্থানীয় বিএনপি আটটি প্রকল্প নিয়েছে। পরিষদের জন্য মাত্র তিনটি প্রকল্প রেখেছে। তাদের নেয়া প্রকল্পগুলোর তালিকা না দেওয়ায় উপজেলা অফিসে জমা দিতে পারিনি।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূরে এ শেফা এ প্রতিবেদককে বলেন, চরপুটিমারী ইউনিয়নকে তালিকা দেওয়ার জন্য নির্ধারিত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা সময়মত জমা না দেওয়ায় অন্য ইউনিয়নগুলোর তালিকা জেলা অফিসে পাঠানো হয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে তালিকা জটিলতায় থমকে গেছে চরপুটিমারী উন্নয়ন প্রকল্প

আপডেট সময় ০৯:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫