ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

জামালপুরে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার দাবি শিক্ষার্থীদের, ডিসি স্মারকলিপি নেননি

জামালপুর : জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ না করায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীর। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করতে না আসায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ২৯ অক্টোবর, বুধবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে এই কর্মসূচি পালন করেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী নাজমুল, নাসিব, তুলি, আজিজুর, রাব্বি প্রমুখ। এ সময় শিক্ষার্থী নাজমুল বলেন, ২৭ অক্টোবর, সোমবার সড়ক দুর্ঘটনায় সরকারি আশেক মাহমুদ কলেজের দু’জন শিক্ষার্থী আরিফা আক্তার পলি ও সুমাইয়া জামান সিথি নিহত হয়েছেন। মহাসড়কে সকল অবৈধ ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে।

জামালপুর : অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি দিতে যান। কিন্তু এক ঘন্টা পেরিয়ে গেলেও জেলা প্রশাসক স্মারকলিপি নিতে না আসায় শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে উঠেন। একপর্যায়ে তারা জেলা প্রশাসককের কার্যালয়ে সামনে শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দু’ঘন্টা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পরও জেলা প্রশাসকের কোন সাড়া পাননি তারা। ৩০ অক্টোবর, বৃহস্পতিবার সকালে পুনরায় স্মারকলিপি গ্রহণের দাবিতে সড়কে অবস্থান কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

জামালপুরে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার দাবি শিক্ষার্থীদের, ডিসি স্মারকলিপি নেননি

আপডেট সময় ০৯:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫