ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

সরিষাবাড়ী : প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও দলীয় নেতা-কর্মীর নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আওনা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আওনা ইউনিয়ন বিএনপি।

আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক মনজুরুল মোর্শেদ শিমুল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, আওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি ফিরোজ আলম সোহাগ প্রমুখ।

আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান বলেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। এ সময় ফ্যাসিস সরকারের দোসর ও দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু লোকজন মিলে ঐক্যবদ্ধ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও হয়রানিমূলক মামলা দিয়ে দিচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদ জানাই। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

আপডেট সময় ১০:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫