ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতা-কর্মীদের ঢল

মাদারগঞ্জ : যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৮ অক্টোবর, মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে উপজেলার বালিজুড়ী বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রা বালিজুড়ী বাজার বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বালিজুড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রায় প্রায় দুই হাজার নেতা-কর্মী অংশ নেন।

শোভাযাত্রা শেষে জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, পৌর যুবদলের যুগ্মআহবায়ক মিনহাজুর রহমান বিজয়, উপজেলা যুবদলের সদস্য আবু সাইম শ্যামা, আজাদুল ইসলাম, শফিউল ইসলাম রিপন, উপজেলা সেচ্ছাসেবক দলের  জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক হুমায়ুন কবির প্রমুখ।

মাদারগঞ্জ : যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস। ছবি : বাংলারচিঠিডটকম

সমাবেশে মোখলেছুর রহমান মোখলেস বলেন, যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। সংগঠনের ৪৭ বছরের এ পথচলায় নানা বাধা এলেও গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম থামেনি, থামবেও না। নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতে যুবদল কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দেশে ন্যায়, অধিকার ও ভোটের স্বাধীনতা ফিরে না আসা পর্যন্ত যুবদলের নেতা-কর্মীরা রাজপথে থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, বিনামূ্ল্যে চিকিৎসাসেবা, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচি পালন করা হবে।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

মাদারগঞ্জে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতা-কর্মীদের ঢল

আপডেট সময় ০৯:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫