ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

সরিষাবাড়ী : সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী মনিরুজ্জামান মনির। ছবি :  বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মাদারগঞ্জের রায়েরছড়া বাজারে চাঁদার দাবিতে মনিরুজ্জামান মনির নামের একজন ব্যবসায়ীর হাত-পা কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

২০ অক্টোবর, সোমবার বিকালে এ ঘটনায় আহতের ভাই রাকিবুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, রায়েরছড়া গ্রামের মনিরুজ্জামান মনির ও রাকিবুল ইসলাম দুই ভাই মিলে রায়েরছড়া বাজারে ইলেকট্রনিক ও নগদ, বিকাশের ব্যবসা করে আসছিলেন। ওই এলাকায় বখাটে রেজাউল করিম, রাজন, মারুফসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন।

চাঁদা না দেওয়ায় তারা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেন। এর জের ধরে ১৯ অক্টোবর, রবিবার রাত সাড়ে ৭টার দিকে কৌশলে দোকান থেকে ডেকে নিয়ে নির্জনে নিয়ে চাঁদা দিতে বলে। চাঁদা দিতে অস্বীকার করায় মনিরুজ্জামান মনিরকে রামদা দিয়ে হাত-পায়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে দেয়। এ সময় মনিরুজ্জামান মনিরের কাছ থেকে নগদ এক লাখ টাকা ও নগদ স্টার এজেন্টের সিম ও ফোন জোর করে নিয়ে নেয়।

পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত ব্যবসায়ী মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, কিছুদিন ধরে রেজাউল, রাজন ও মারুফ তার কাছে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে বাজারে ব্যবসা করতে দিবে না। ১৯ অক্টোবর রাতে কৌশলে নির্জনে ডেকে নিয়ে চাঁদা দাবি করে। অস্বীকার করায় রাম দা দিয়ে কুপিয়েছে তারা।

এ ব্যাপারে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জিয়াউর রহমান এ প্রতিবেদককে বলেন,  এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

আপডেট সময় ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫