ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ইসলামপুরে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন

ইসলামপুর : প্রতিমা বিসর্জন পর্ব। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গাপূজা। কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে উৎসবমুখর পরিবেশে পাঁচদিনব্যাপী এই পূজা উৎসব অনুষ্ঠিত হয়।

২ অক্টোবর, বৃহস্পতিবার দেবী দুর্গাকে বিদায় জানানোর জন্য মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। পরে ঢাক-ঢোলের তালে, গান-বাজনার বর্ণিল সুরে আনন্দ শোভাযাত্রা বের করেন ভক্তরা। বৃষ্টিতে ভিজে দেবীর ভক্তরা হেঁটে, আবার কেউ ভ্যান ও রিকশায় প্রতিমা নিয়ে যান নদ-নদীর ঘাটে।

সন্ধ্যায় ফকিরপাড়া পাইলিং ঘাট ও পাথরঘাটায় ভক্তদের উপস্থিতিতে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমার বিসর্জন দেওয়া হয়। ধূপ, প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে ভক্তরা আগামী বছরের সুখ-শান্তি কামনা করেন। এবার ইসলামপুর উপজেলায় ১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামপুরে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন

আপডেট সময় ১০:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫