ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুর-৩ আসনে নিজেকে ধানের শীষের এমপি প্রার্থী ঘোষণা করলেন শুভ

মেলান্দহ : বক্তব রাখেন বিএনপিনেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশা করে নিজেকে এমপি প্রার্থী ঘোষণা করেছেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। ২৯ সেপ্টেম্বর, সোমবার দুপুরে মেলান্দহের ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি। সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সকলের সহযোগিতা কামনা করে আলোচনা সভা করেন তিনি।

আলোচনা সভায় সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। মেলান্দহ-মাদারগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই। দারিদ্র্যমুক্ত জীবন গড়াসহ এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। এলাকার জনগণের থেকে আমার কোন কিছু চাওয়ার নেই। মেলান্দহ-মাদারগঞ্জবাসী সুযোগ দিলে সমাজ উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাব ইনশাল্লাহ।

উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের বঙ্গলীগ নিয়ে কিছু নেতা-কর্মী অপরাজনীতি করছেন। দীর্ঘদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি, ঘোষেরপাড়া ইউনিয়ন ও মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য এবং বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করি। দল ও দেশের কল্যাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান তিনি।

ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় মেলান্দহ উপজেলা মৎস্যজীবীদলের সহ-সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক রহুল আমীন, যুবদলনেতা মো. মাসুদ, মিস্টার আলী, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিশু, জেলা ছাত্রদলের সাবেক নেতা এস এম রমজান আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল আহম্মেদ, বর্তমান সাধারণ সম্পাদক আমানুল্লাহ, যুগ্মসাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, মেলান্দহ পৌর যুবদলের সদস্য শাহাদুল্লাহ, মুখলেসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এতে শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর-৩ আসনে নিজেকে ধানের শীষের এমপি প্রার্থী ঘোষণা করলেন শুভ

আপডেট সময় ১০:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫