ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ফেসবুক গ্রুপ-পেইজ এডমিনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

জামালপুর : বক্তব্য রাখেন সৈয়দ মো. রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

দুর্গাপূজায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও গুজব রোধে জামালপুরে ফেসবুক গ্রুপ ও পেইজের এডমিনদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম পিপিএম-সেবা। ২৭ সেপ্টেম্বর, শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জামালপুর জেলার ইতিবাচক কর্মকাণ্ডের উপর আলোকপাত করেন এডমিনরা। এছাড়াও সভায় ইতিবাচক পরামর্শ ও দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোরশেদা খাতুন, জেলা ডিবি পুলিশের ওসি নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম বলেন, ফেসবুক গ্রুপ ও পেইজের এডমিন বা মালিকেরা অনেক মানুষের সাথে সংযুক্ত থাকেন। গ্রুপে কিছু পোস্ট করলে ওই গ্রুপ বা পেইজের অনুসারীদের কাছে সেই টপিক মুহূর্তেই পৌঁছে যায়। তাই আমরা যেন কোন গুজবের ঘটনা গ্রুপ বা পেইজে পোস্ট না করি এবং এ সংক্রান্ত কারও পোস্ট এপ্রোভ না করি। জামালপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুজব ও নেতিবাচক পোস্ট থেকে সবাই যদি বিরত থাকি তবে পরিবেশ স্বাভাবিক ও সুন্দর থাকবে।

তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নাশকতা কর্মকাণ্ড ও গুজব রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিষয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন পোস্ট বা বিষয় থেকে এডমিনদের বিরত থাকতে হবে। এছাড়া মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করা, জনকল্যাণমুখী ঘটনা, শিক্ষণীয় বিষয়সহ ইতিবাচক কর্মকাণ্ড পোস্ট দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ষোলোআনা জামালপুরিয়ানের এডমিন মো. সানোয়ারুল ইসলাম, জামালপুর জার্নালের এডমিন কবি ও সাংবাদিক রাজন্য রুহানি, প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশনের এডমিন মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ, জামালপুর উদ্যোক্তা ফোরামের এডমিন দোলন সোম প্রমুখ।

সভায় জামালপুর থেকে পরিচালিত ফেসবুক গ্রুপ ও পেইজের এডমিন ও মডারেটররা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ফেসবুক গ্রুপ-পেইজ এডমিনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আপডেট সময় ০৮:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫