ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

পাররামরামপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন। ছবি : বাংলারচিঠিডটম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাররামরামপুর ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা তারাটিয়া দলীয় কার্যালয়ে ২৭ সেপ্টেম্বর, শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন। কর্মীসভার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজেদুল ইসলাম বাদল।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক মাইনুল হক ময়না, আব্দুল আজিজ, পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সদাগর ও সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা প্রমুখ। কর্মীসভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ।

প্রধান অতিথি জয়নাল আবেদীন বলেন, স্বেচ্ছাসেবক দল জনসাধারণের সেবায় নিয়োজিত। স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ দলের কঠিন ভূমিকা রাখতে হবে। নির্বাচনের সময় বাড়ি বাড়ি গিয়ে ভোটার এনে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।

তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে একতাবদ্ধভাবে থাকতে হবে। কোন প্রকার অনিয়ম দুনীতি করা যাবে না। সকল নেতা-কর্মীকে সৎ ও ন্যায়নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

পাররামরামপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫