ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে বিশ্ব পর্যটন দিবসে চাইল্ড সিটিতে প্লাস্টিক অপসারণ অভিযান

জামালপুর : চাইল্ড সিটিতে বের করা হয় প্লাস্টিক ও পলিথিন পণ্য বর্জনে সচেতনতামূলক শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

টেকসই উন্নয়নে পর্যটন- এ প্রতিপাদ্যের আলোকে শনিবার ২৭ সেপ্টেম্বর জামালপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। পর্যটনের আকর্ষণীয় স্থানগুলো থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণের অংশ হিসেবে উন্নয়ন সংঘের পর্যটন কেন্দ্র চাইল্ড সিটিতে অভিযান পরিচালনা করা হয়।

প্লাস্টিক অপসারণ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ। অভিযানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

জামালপুর : চাইল্ড সিটিতে বের করা হয় প্লাস্টিক ও পলিথিন পণ্য অপসারণে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ। ছবি : বাংলারচিঠিডটকম

চাইল্ড সিটি প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন, প্লাস্টিক বর্জ্য অপসারণে অংশ নেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ধান শালিক সংগঠনের সভাপতি শামীম আহমেদসহ উন্নয়ন সংঘের অর্ধশতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবী। প্রায় আট একর জায়গা জুড়ে চাইল্ড সিটি প্রাঙ্গণে ঘন্টাব্যপী পরিচ্ছন্নতা অভিযানে প্লাস্টিক ও পলিথিন অপসারণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ বলেন, পর্যটন শিল্পকে আকর্ষণীয় ও সমৃদ্ধ করে পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হল প্লাস্টিক ও পলিথিন পণ্য। এছাড়া স্বাস্থ্য ঝুঁকিও সৃষ্টি করে। আজকের অভিযানের মূল সুর হল আমাদের চিন্তা চেতনায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার না করতে দৃঢ়তা তৈরি করা।

জামালপুর : চাইল্ড সিটিতে বের করা হয় প্লাস্টিক ও পলিথিন পণ্য অপসারণ অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

এর আগে জনসচেতনতা সৃষ্টিতে শোভাযাত্রা বের করা হয়।

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

জামালপুরে বিশ্ব পর্যটন দিবসে চাইল্ড সিটিতে প্লাস্টিক অপসারণ অভিযান

আপডেট সময় ০৭:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫