ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লায় মাজার ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

জামালপুর : স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। ছবি : বাংলারচিঠিডটকম

কুমিল্লায় চারটি মাজারে হামলা-ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগসহ ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সারাদেশে শতাধিক মাজার, খানকা দরবার শরিফে হামলা, ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে তাসওয়াফ ঐক্য পরিষদ। ২৪ সেপ্টেম্বর, বুধবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ হুসাইন চিশতী, আলী করমুল্লা আল কাদেরী, সাংবাদিক মো. আনোয়ার হোসেন, মো. মুরাদ বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন মোজাদ্দেদী, মো. বোরহান উদ্দিন চিশতী, মো. আশকর আলী চিশতী, মো. হোসেন আলী চিশতী, মো. আনছার আলী চিশতী, মো. হাবু আর কাদরী, মো. তারা মিয়া চিশতী, মো. সামিদুল হক মোজাদ্দেদীয়া, মো. আফসার আলী চিশতী ও ইকবাল হোসেন চিশতী প্রমুখ। মানববন্ধনের আলোচানা সঞ্চালনা করেন শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতী।

মানববন্ধনে শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতী বলেন, কুমিল্লায় চারটি মাজারে হামলা, ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে ৫ আগস্ট পরবর্তী সারাদেশে শতাধিক মাজার, খানকা দরবার শরিফে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আবু সায়েম হীরা। মানববন্ধনে তাসওয়াফ ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

কুমিল্লায় মাজার ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৯:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫