ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

বকশীগঞ্জে জামায়াত নেতা নাজমুল হক সাঈদীর গণসংযোগ

বকশীগঞ্জ : গণসংযোগ করেন জামায়াত নেতা নাজমুল হক সাঈদী। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দলের পক্ষে প্রচারণা ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জনমত গঠনে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি প্রার্থী আইনজীবী নাজমুল হক সাঈদী। ২০ সেপ্টেম্বর, তিনি উপজেলার মেরুরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে, হাট বাজারসহ বিভিন্ন মোড়ে দিনব্যাপী গণসংযোগ করেন।

গণসংযোগকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন জামায়াতের এই নেতা। এছাড়াও তিনি বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করে পিআর পদ্ধতি নিয়ে সম্যক ধারণা দেন। গণসংযোগকালে মেরুরচর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনজীবী নাজমুল হক সাঈদী বলেন, আগামী নির্বাচনে পিআর পদ্ধতি চাই। ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করে সাম্যের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে এদেশে শাসন ব্যবস্থা নায্যতার ভিত্তিতে পরিচালিত হবে। এদেশের মানুষকে ভয় দেখিয়ে আর ভোট নেয়া যাবে না। আগামী নির্বাচনে জামায়াতের উপর আস্থা রাখতে ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

বকশীগঞ্জে জামায়াত নেতা নাজমুল হক সাঈদীর গণসংযোগ

আপডেট সময় ১০:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫