ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুরে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জামালপুর : নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে শ্রমিকদলনেতা শেখ আব্দুস সোবহান। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন ওয়াপদা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান। এ সময় তিনি বলেন, হাঁটিহাঁটি পা পা করে আজকে এই বিদ্যুৎ বিভাগে বড় এই সংগঠনটি গঠন করা হয়। আজকে জামালপুরে যে কমিটি গঠন করেছি সেই কমিটিতে যারা এসেছে তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। তারা দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই বিদ্যুৎ বিভাগকে জিম্মি করে বিদ্যুৎ বিভাগ থেকে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে।

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল করিমের সঞ্চালনায় পরিচিতি সভায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মো. সেকান্দর আলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ খান প্রমুখ।

পরিচিতি সভা শেষে জামালপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল আজাদ রুবেলকে নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। পরিচিতি সভায় জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫