ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

অধিকার রক্ষায় শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুর : অধিকার রক্ষায় শেরপুরে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র এবং একটি পরিপূর্ণ জীবনের জন্য গণতন্ত্র, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নেয়ার দাবিতে শেরপুরে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর, শুক্রবার সকালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে শেরপুর শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট মোড়ে এ কর্মসূচি পালিত হয়েছে।

ধরা’র শেরপুর জেলা সমন্বয়কারী জিয়াউর রহমান মুন্নার সভাপতিত্বে মানববন্ধনে শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাইন্ এর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষায় সময় বৃষ্টি নেই, শীতের সময় শীত নেই সময়ে-অসময়ে জলবায়ুর এমন পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে ধনী দেশ ও ধণিক শ্রেণির মানুষ। তাই ধনী দেশগুলোকেই গরীব দেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ এটি কোনো ধরনের করুণা নয়, অধিকার।

শাইন্, ভয়েজ অব পওর পিপল, আজকের তারুণ্য, এপেক্স ক্লাব অব শেরপুর এবং শেরপুর জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক তপন সারওয়ার, নাগরিক উদ্যোগের আবুল কালাম আজাদ, এপেক্স ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মো. মমিনুল ইসলাম, সাংবাদিক উমর ফারুক সেলিম, আজকের তারুণ্যের রবিউল ইসলাম রতন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

অধিকার রক্ষায় শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫