ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরের ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি

ইসলামপুর : ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খোলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর থানায় এই জিডি করেন ইউএনও কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর ফরহাদ আহমেদ।

জিডিতে উল্লেখ করা হয়, ফেসবুকে ফেক আইডির মাধ্যমে বিভিন্ন নাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার ছবি ব্যবহার করে কে বা কারা উপজেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের নামে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ অবস্থায়, ফেসবুকে ফেক আইডির মাধ্যমে জালিয়াতি এবং গুজব ছড়ানোর জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।

ইউএনও মো. তৌহিদুর রহমান এ প্রতিবেদককে বলেন, ইউএনও ইসলামপুর জামালপুর- এই নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করি। এই আইডিতে ব্যবহৃত ছবি দিয়ে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। যেগুলো থেকে নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছে। বিষয়টি জানার পর অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর ফরহাদ আহমেদকে দিয়ে থানায় জিডি করা হয়েছে। তিনি ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার, জালিয়াতি এবং গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, ইউএনও অফিসের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তার ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরের ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি

আপডেট সময় ০৯:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫