ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী
শারদীয় দুর্গাপূজা

মেলান্দহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

জামালপুর : বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান বাবুল বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। ১৪ সেপ্টেম্বর, রবিবার বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকরার ষড়যন্ত্র এ দেশে আর সফল হবে না। সনাতনী ধর্মের ভাই-বোনেরা যাতে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আগামী দিনে সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব।

এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বিনিময় করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মনজু, জ্যেষ্ঠ সহ-সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি আইনজীবী মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র অধিকারীসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

পরে উপজেলার ২২টি মন্দিরের সভাপতির হাতে মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল আর্থিক সহায়তা তুলে দেন।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

শারদীয় দুর্গাপূজা

মেলান্দহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট সময় ০৮:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫