ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন : এম. রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জ : কর্মী সমাবেশে বক্তব্য রাখেন এবং নেতা-কর্মীদের উদ্দেশে শুভেচ্ছা জানান সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত।

১৪ সেপ্টেম্বর, রোববার বিকালে জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, যেদিন আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন সেদিন থেকে বিএনপির জোয়ারে ভাসবে দেশ।আমরা যারা মনে করছি আওয়ামী লীগ নাই। ডাকাতেরা নাই। খুনিরা নাই সেটা ভেবে আমাদের বসে থাকলে চলবে না। যারা গত ১৭ বছর ভোট দিতে পারে নাই। সেই সকল ভোটারদের ভোটের অধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে। তাই নেতা-কর্মীদের মাঠে নেমে সেই সব ভোটারদের মন জয় করে ভোট আদায় করতে হবে।

তিনি আরও বলেন, আমি জামায়াতের বিরোধিতা করতে চাই না। কিন্তু গ্রামে গ্রামে সহজ সরল নারীদের বিভ্রান্ত করছে জামায়াতের মহিলা সদস্যরা। তারা জান্নাতের ক্লিয়ারেন্স দিচ্ছে। তারা যতবার মাঠে যাবে তার চেয়ে বেশি আমাদের কর্মীদের মানুষের কাছে যেতে হবে ভোট চাইতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক ঘরে ঘরে বিনামূল্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে বকশীগঞ্জ উপজেলায় কি কি উন্নয়ন করা হবে তা নিয়েও প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাবেক এই এমপি। সদস্য।

উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার প্রমুখ।

কর্মী সমাবেশে বকশীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ সংগঠন ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন : এম. রশিদুজ্জামান মিল্লাত

আপডেট সময় ১০:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫