ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই

জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন ৪ অক্টোবর

জামালপুর : সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. আশরাফুল ইসলাম বুুলবুল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই তিনটি পদে ভোট গ্রহণ করা হবে ৪ অক্টোবর, শনিবার।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর, রবিবার দুপুরে এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জামালপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনি দু’জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক এই তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। বাকি পদগুলো পরবর্তীতে মালিক সমিতির সকল সদস্যদের সাথে আলোচনা করে পূরণ করার কথা রয়েছে। এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক।

প্রধান নির্বাচন কমিশনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক এ প্রতিবেদককে বলেন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সভাপতি, সাধারণ ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। আজ ১৪ সেপ্টেম্বর আমার কার্যালয় থেকে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত। ৪ অক্টোবর, শনিবার তিনটি পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পৃথক পদে দু’জন প্রার্থী। এরমধ্যে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হযরত শাহজামাল (রহ.) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলাম বুলবুল। ডক্টরস ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ সাংগঠনিক সম্পাদক পদে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহের পর মো. আশরাফুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচনে আমি আবারও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সবার কাছে দোয়া চাচ্ছি। আমরা যেন সুন্দরভাবে এ নির্বাচনকে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। আজ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে। সে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এ নির্বাচন বানচালের কিছু ষড়যন্ত্র হচ্ছে। কোনভাবেই যেন এ নির্বাচন বানচাল হতে না পারে সেদিকে সবার নজর থাকা দরকার বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর

জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন ৪ অক্টোবর

আপডেট সময় ১০:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫