ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

মেলান্দহ : মেলান্দহ থানা কার্যালয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে পৃথকস্থান থেকে আওয়ামী লীগ ও স্বচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর, শনিবার দুপুর ৩টার দিকে গ্রেপ্তার দু’জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।

গ্রেপ্তার নেতাদ্বয় হলেন- মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মমিন। তিনি চর বানিপাকুরিয়া এলাকার হযরত আলীর ছেলে। অন্যজন মেলান্দহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সামিউল ইসলাম। তিনি মেলান্দহ পৌরসভার চাকদহ এলাকার আজিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর দুপুরে মেলান্দহ বাজারের হাসপাতালের সামনে থেকে মেলান্দহে পৌরসভার ৩ নম্বর  ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সামিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে একইদিন দুপুর ১২টার দিকে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মমিনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে গ্রেপ্তার দুই নেতাকে একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, নাশকতা মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

আপডেট সময় ০৯:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫