ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর : জেলা ও দায়রা জজ আলাদত। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। ১০ সেপ্টেম্বের, বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফজলুল হক এ প্রতিবেদককে বলেন, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় ১১ বছর বয়সী কন্যাশিশু তার নিজ বাড়ি থেকে নানাবাড়িতে খাবার নিয়ে যাচ্ছিল।

এ সময় একই এলাকার জামাত আলীর ছেলে গোলাম মোস্তফার সহযোগিতায় আজমেশ আলীর ছেলে আইজুর হোসেন ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার চারদিন পর নির্যাতনের শিকার শিশুর চাচা লালু সেখ বাদী হয়ে ওই দু’জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

২০০৪ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় সাতজন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিশ বছর পর আজ রায় ঘোষণা করে আদালত। রায়ে অভিযুক্ত আসামি আইজুর হোসেন ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন কারাদন্ড, আইজুর হোসেনকে এক লাখ ও গোলাম মোস্তফাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। মামলাটির আসামিরা পলাতক রয়েছেন। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ারআদেশও দেন বিচারক।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি আইনজীবী মো. ফজলুল হক। আসামি পক্ষে কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

শিশু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৯:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫