ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম
পদবঞ্চিত ও বহিষ্কৃতদের নিয়ে কর্মী সমাবেশের উদ্যোগ

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপিনেতা জাহিদুল ইসলাম প্রিন্স। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বিএনপির মূল কমিটিকে না জানিয়ে পদবঞ্চিত ও বহিষ্কৃত নেতাদের নিয়ে কর্মী সমাবেশের আয়োজন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি। ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। জাহিদুল ইসলাম প্রিন্স বলেন,  বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন হয়েছে। সেই কমিটি জেলা বিএনপি অনুমোদন দিয়েছেন। কিন্তু আমরা জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বহিষ্কৃত ও পদবঞ্চিত নেতাদের নিয়ে ১৩ সেপ্টেম্বর, শনিবার কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন,  বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বৈধ কমিটি থাকার পরও মূল বিএনপিকে পাশ কাটিয়ে কেন্দ্রের নির্দেশনা অমান্য করে বহিষ্কৃতদের সমাবেশে তিনি কিভাবে অতিথি হবেন। চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করছেন। বিএনপিতে কোন বিভক্তি নেই। কিন্তু তিনি দলের বহিষ্কৃতদের দিয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

চেয়ারপারসনের উপদেষ্টাকে বিএনপি নেতা প্রিন্স বলেন, বিগত আওয়ামী লীগের আমলে যখন আমরা নির্যাতিত হয়েছি। মিথ্যা মামলায় জেল খেটেছি। তখন আপনি তো নেতা-কর্মীদের খোঁজ নেননি। এখন দলে বিভেদ কেন করতে চান। যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে বার বার শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে, সেই বহিষ্কৃত নেতাদের আয়োজনে কর্মী সমাবেশে যখন চেয়ারপারসনের উপদেষ্টা অতিথি হয় তখন আমরা বিস্মিত হই।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম যদি সমাবেশ করতে চান তাহলে মূল বিএনপিকে নিয়েই তাকে কর্মী সমাবেশ করতে হবে। উপজেলা বিএনপি তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। তাই ১৩ সেপ্টেম্বরে বহিষ্কৃত ও পদবঞ্চিতদের কর্মী সমাবেশে অংশ না নিতে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুমের প্রতি অনুরোধ জানান উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার সহ উপজেলা, পৌর বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

পদবঞ্চিত ও বহিষ্কৃতদের নিয়ে কর্মী সমাবেশের উদ্যোগ

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫